Jap Yajnaজপযজ্ঞ অনুষ্ঠান

Saturday, 12 September 2026 · Ramakrishna Math, Dakshineshwarশনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ · রামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বর

  • DateতারিখSaturday, 12 September 2026শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • Timeসময়7:30 AM – 11:30 AMসকাল ৭:৩০ – ১১:৩০
  • Venueস্থানRamakrishna Math, Dakshineshwarরামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বর

A Jap Yajna has been arranged at Ramakrishna Math, Dakshineshwar on Saturday, 12 September 2026. All devotees are cordially invited to take part.

আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বরে জপযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল ভক্তবৃন্দকে এই অনুষ্ঠানে সাদর আহ্বান জানাই।

Registrationনাম নিবন্ধন

Registration is online only. Seats are limited, so only a fixed number of devotees can register — the form closes as soon as the seats are full.

নাম নিবন্ধন কেবল অনলাইনেই করা যাবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় নির্দিষ্ট সংখ্যক ভক্তই নাম নিবন্ধন করতে পারবেন। আসন পূর্ণ হলে ফর্ম পূরণ বন্ধ হয়ে যাবে।

Gate Passপ্রবেশাধিকার পত্র (Gate Pass)

Only those who have registered may collect a Gate Pass. Collect it in person from the Ashrama on 5 and 6 September 2026, between 4:00 PM and 6:30 PM, showing one of the accepted proofs of identity. The Gate Pass is not transferable to anyone else, and there is no collection charge.

যাঁরা নাম নিবন্ধন করবেন শুধু তাঁরাই ৫ই ও ৬ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করে নিজের প্রবেশাধিকার পত্র (Gate Pass) আশ্রম থেকে সংগ্রহ করবেন। Gate Pass অন্য কাউকে হস্তান্তরযোগ্য নয় এবং কোনো সংগ্রহমূল্য লাগবে না।

Please Noteনিয়মাবলী

  • The programme runs from 7:30 AM to 11:30 AM. Each devotee is given a 30-minute slot for chanting.
  • Please reach the Ashrama 20 minutes before your allotted time.
  • Sari for women and dhuti for men is compulsory.
  • Devotees with a persistent cough are requested not to register.
  • Prasad will be handed to each devotee in person on the day.
  • Aadhaar, PAN, Voter Card, Driving Licence or Passport is accepted as proof of identity.
  • One devotee may collect only one Gate Pass.
  • অনুষ্ঠানের সময় সকাল ৭:৩০ – ১১:৩০ মিনিট। প্রত্যেক ভক্ত নির্ধারিত সময়ে ৩০ মিনিট জপ করার সুযোগ পাবেন।
  • নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে আশ্রমে উপস্থিত থাকতে হবে।
  • মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য ধুতি পরিধান বাধ্যতামূলক।
  • যাঁদের দীর্ঘস্থায়ী কাশি রয়েছে, তাঁদের নাম নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
  • নির্দিষ্ট দিনে প্রত্যেক ভক্তকে হাতে হাতে প্রসাদ দেওয়া হবে।
  • পরিচয়পত্র হিসাবে আধার / PAN / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট গ্রহণযোগ্য।
  • একজন ভক্ত একটিমাত্র Gate Pass সংগ্রহ করতে পারবেন।

Math Office Hoursমঠ অফিসের সময়

  • Morningসকাল10:00 AM – 12:00 Noon
  • Eveningবিকেল5:00 PM – 7:30 PM
With best wishesবিনীত
Swami Ishabratanandaস্বামী ঈশব্রতানন্দ
Adhyaksha, Ramakrishna Math, Dakshineshwarঅধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বর